Posts

ক্ষমা ভিক্ষা দিও

 ক্ষমা ভিক্ষা দিও  ------আজাদ রহমান  তুমি আমার মালিক খোদা  তুমি আমার রব, তোমার সৃষ্টি আসমান জমিন তামাম জাহান সব। তুমি হলে রাজ্জাক সবার  ক্ষুধায় অন্নদাতা,  তুমি হলে রহিম রহমান  শান্তি মুক্তি দাতা। তুমি মাওলা মহান সাত্তার লোকাও সবার দোষ,  জ্ঞান গরিমা তোমারই দান ফিরাও বান্দার হুশ। হাইয়্যিল ক্বায়্যিম সদা তুমি তন্দ্রা নিদ্রা নাই, যখন ডাকি তখন শোনো  কাছাকাছি পাই। গাফুর গফফার তুমি প্রভু ক্ষমার মহা সিন্ধু,  চাইলে গোনাহ ক্ষমা কর রাখো না এক বিন্দু।  রোজ হাসরে কাহ্হার তুমি  যেদিন বিচার হবে, মনে হলেই বুকটা কাঁপে সবাই ভয়ে র'বে। বিচার যদি কর মালিক বিচারের মত, পার পাবো না গোনাহ আমার সহস্র শত। চাই না বিচার, দয়া করে ক্ষমা ভিক্ষা দিও, সফল যাঁরা তাঁদের পাশে  তুলে আমায় নিও। ------------------  ২৬/১০/২০২০ইং কুলাউড়া।